ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী

ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২২,  2:21 PM

news image

ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে হাত খুলে খেলতে দিচ্ছে না বাংলাদেশের বোলাররা। দুর্দান্ত বোলিংয়ে রান তুলতে ঘাম ঝরাতে হচ্ছে আইয়ার-রাহুলদের। মিরাজ-সাকিবের কিপটে বোলিংয়ে ২৮ ওভার শেষে ভারতের স্কোরবোর্ডে ওঠেছে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরু থেকেই দারুণ বোলিং করতে থাকে বাংলাদেশের বোলাররা। ওপেনিং জুটি ভাঙতে বেশি সময় লাগেনি। ম্যাচের ষষ্ঠ ওভারে ধাওয়ানকে তুলে নিয়ে ওপেনিং জুটি ভাঙেন মিরাজ। এরপর সাকিব শো। তিন বলে রোহিত ও কোহলিকে তুলে নিয়ে ভারতকে বিপদে ফেলে দেয় বাংলাদেশ। রোহিত শর্মা ফিরেন ২৭ রান করে, আর কোহলি ফেরেন ৯ রানে।এরপর অবশ্য ৪৩ রানের একটা জুটি গড়েন আইয়ার ও রাহুল। কিন্তু সে জুটিও বেশি বড় করতে দেননি এবাদত হোসেন। অফ স্ট্যাম্পের বাইরে শর্ট বলটি পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন আইয়ার। সেটি তালুবন্দি করেন উইকেটরক্ষক মুশফিক। বাংলাদেশের বোলারদের গুড লাইন এবং লেন্থের বোলিংয়ে রান করতে কষ্টই হচ্ছে ভারতের ব্যাটারদের। মাঝে এবাদত একটি সহজ ক্যাচ মিস না করলে আরও বিপদে পড়ত ভারত। এদিকে ভারতের বিপক্ষে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। দলের অভিজ্ঞ তিন খেলোয়াড় সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিক থাকায় বেশ শক্তিশালী দলই পেয়েছেন বাংলাদেশের নতুন অধিনায়ক লিটন দাস।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম