ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী হামে মারা যাওয়া শিশুদের ৮২ শতাংশ পর্যাপ্ত বুকের দুধ পায়নি ভূমি অফিস মনিটরিংয়ে ডিসিদের ১৪ নির্দেশনা স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তির আবেদন দীপু মনির নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বেতন কমল ৫ জনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে প্রস্তুত শরিফুল

ভাবিকে ধর্ষণের মামলায় ধর্ষণকারী দেবর র‌্যাবের হাতে গ্রেফতার

#

১৮ মার্চ, ২০২৫,  2:31 PM

news image

আবুল হোসেন বাবলুঃ ভাবির সাথে পরকীয়া প্রেম অবশেষে বিয়ের প্রলোভনে ভাগিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ। এঘটনায় ধর্ষিতার ধর্ষক দেবরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের। পলাতক ধর্ষণকারী দেবরকে গ্রেফতার করেছে র‍্যাব। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন দক্ষিন মুশরত মদাতী গ্রামে। জানানো হয়, গত ২০২৪ সালের ০৭ জানুয়ারি শ্রী বিষ্ণু চন্দ্র রায় (২৬) এর বড় ভাইয়ের সঙ্গে ভিকটিমের বিবাহ হয়। বিবাহের থেকেই ভাবির সাথে ভালবাসার সম্পর্ক গড়ে তোলে বিষ্ণু চন্দ্র। এরই একপর্যায়ে ভাই ও ভাবির মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হলে ভাবি চলে যায় বাবার বাড়িতে। থানায় দায়ের করা এজাহারের বরাত দিয়ে র‌্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০২৪ সালের ০৫ জুলাই আনুমানিক সকাল ১০ টার দিকে ভিকটিমকে ফুসলিয়ে অজ্ঞাতনামা কয়েকজন মিলে বিবাহের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মোটরসাইকেলে উঠিয়ে কুড়িগ্রাম সদর থানাধীন এক ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। প্রতিশ্রুতি মোতাবেক বিবাহ না করায় ভিকটিম নিজেই বাদী হয়ে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে র‌্যাব-১৩ রংপুর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল আধুনিক তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে গত ১৭ মার্চ আনুমানিক বিকেল ৩ টার দিকে কুড়িগ্রাম জেলার সদর হাসপাতাল পাড়াস্থ শাহিনুর ইসলামের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানাধীন দক্ষিন মুশরত মদাতী গ্রামের শ্রী মানিক চন্দ্র রায় এর ছেলে শ্রী বিষ্ণু চন্দ্র রায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের  জন্য গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম