ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

ভান্ডারিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মে, ২০২৫,  10:51 AM

news image

পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে বাদল খান নামে এক যুবক। ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘাতক মো. বাদল খান (৪৫) ধাওয়া গ্রামের বাসিন্দা মৃত আজিজ খানের ছেলে। সে পেশায় একজন চা বিক্রেতা। নিহতরা হলেন বাদলের স্ত্রী চম্পা বেগম (৩২)ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, বাদল খান ১০ দিন পূর্বে চতুর্থ বিয়ে করেন চম্পা বেগমকে। তার দ্বিতীয় স্ত্রীর দুই সন্তান‌ রয়েছে। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে বাদল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিসকে হত্যা করে। এ সময় ঘরে থাকা বাদলের আগের ঘরের শিশুপুত্র ঘর থেকে পালিয়ে গিয়ে পাশের বাড়িতে জানায়। অপরদিকে বাদল ২ জনকে হত্যার পরে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। বাদলের শিশুপুত্রের কাছে খবর পোয়ে পাশের বাড়ির লোকজন এসে ঘরে আগুন জ্বলতে দেখে তা নিভিয়ে ফেলে। স্থানীয় ও প্রতিবেশীদের ধারনা, পারিবারিক কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ আন‌ওয়ার। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম