ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  12:20 PM

news image

রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দুই জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সাঈদনগর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ও তার স্ত্রী তাসলিমা। এ বিষয়ে ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আল ইমাম রাজন বলেন, সকালে সাইদনগর এলাকার একটি বহুতল ভবনের নিচ তলা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম