ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

ভাঙ্গা থেকে যশোর ছুটল পরীক্ষামূলক ট্রেন

#

নিজস্ব প্রতিনিধি

৩০ মার্চ, ২০২৪,  11:11 AM

news image

ফরিদপুরের ভাঙ্গা জংশন থেকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে গেছে একটি পরীক্ষামূলক ট্রায়াল ট্রেন।আজশনিবার সকাল ৮টা ৫৫ মিনিটে ভাঙ্গা জংশন থেকে ট্রেনটি ছেড়ে যায়। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা জংশনের মাস্টার হাসিবুর রহমান জানান, আজ উচ্চ গতিসম্পন্ন পরীক্ষামূলক দুটি ট্রায়াল ট্রেন চলবে। তার মধ্যে সকালে মালবাহী ট্রায়াল ট্রেন ছেড়ে গেছে ৮টা ৫৫ মিনিটে। আর দ্বিতীয়টি দুপুর ১২টার দিকে যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। তিনি আরও জানান, ট্রেন দুটি ৮০ থেকে ১২০ কিলোমিটার গতিতে চালানো হবে। যশোর পৌঁছাতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগতে পারে। এসব ট্রেন আবার ভাঙ্গায় ফিরে আসবে। এভাবে আগামীকাল এই দুটি ট্রেন পরীক্ষামূলক ট্রায়াল করবে । এ প্রসঙ্গে জানতে চাইলে স্থানীয়রা বলেন, ‘আগে ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগত ৪ থেকে ৫ ঘণ্টা। সেখানে আমাদের নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র দুই ঘণ্টা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম