ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা পে-স্কেল: বেতন বিল দাখিল নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি সাইফুদ্দিন মারা গেছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে , নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৫,  6:50 PM

news image

ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বুধবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঢাকা ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্য ছেড়ে আসে ইউরো লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস। উপজেলার পূর্ব সদরদি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ সময় বাসটি উল্টে পানিতে তলিয়ে যায়। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. রাসেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৫ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। বাসের মধ্যে আরও কেউ হতাহত রয়েছে কিনা; এখনো তল্লাশি চালানো হচ্ছে। ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম