ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ভাই হত্যার দায়ে দুই ভাইয়ের যাবজ্জীবন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ জুন, ২০২৫,  10:49 AM

news image

ঝিনাইদহে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে হত্যার দায়ে দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ রায় ঘোষণা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৪ মে জমি সংক্রান্ত বিরোধের জেরে এ্যাডভোকেট আনোয়ার হোসেন কদরকে নির্মমভাবে হত্যা করা হয়। পরে নিহতের স্ত্রী মাজেদা ইয়াসমিন বাদী হয়ে আদালতে ৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলার তদন্তের এক পর্যায়ে দুই আসামি আমিনুর ইসলাম কদু ও আক্তারুজ্জামান মধু ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দন্ডাদেশ দিয়েছে আদালত। অপর ৬ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস প্রদান করে। খালাসপ্রাপ্তরা হলেন, কাজী মিজানুর রহমান লাল্টু, কাজী গোলাম হায়দার, কাজী রাকিবুল হাসান হিল্লোল, লাল্টু, হাবিবুর রহমান ও মৃত লুৎফর রহমান। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এসএম মশিয়ুর রহমান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট রজব আলী, মহফুজুর রহমান বুলু এবং খালাসপ্রাপ্তদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম