ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ, সারাদেশে তদন্তে নেমেছে মনিটরিং টিম

#

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২২,  4:38 PM

news image

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে ৪টি মনিটরিং কমিটির সদস্যরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন। ওই কমিটির সদস্যরা সরকারি, বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যথাযথভাবে গ্রহণ করছে কিনা-তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন। উল্লেখ্য, এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) গঠিত ১৬টি মনিটরিং কমিটি ঢাকা মহানগরীতে, ৮টি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলার, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরের এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়ে সরেজমিনে মনিটরিং করে মাউশি অধিদপ্তরে রিপোর্ট প্রদান করছে। কোথাও কোন অনিয়ম পাওয়া গেলে বিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম