ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

বড় জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

#

স্পোর্টস ডেস্ক

০১ অক্টোবর, ২০২৩,  6:24 PM

news image

পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের। লা লিগায় এমন ম্যাচে জিরোনার বিপক্ষে মাঠে নামে লস ব্লাঙ্কোরা। ৩-০ গোলের জয়ে বার্সেলোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নেয় কার্লো আনচেলত্তির শীর্ষ্যরা।  শনিবার (৩০ সেপ্টেম্বর) জিরোনার মাঠ মন্তিলিভি স্টেডিয়ামে খেলতে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৭ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। লিংহামের ক্রস থেকে গোল করে দলকে লিড এনে দেন জোসেলু।  এরপর ম্যাচের ২১ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। টনি ক্রুসের কর্নারে পাওয়া বল হেড করে জালে জড়ান অঁরেলিয়ে চুয়ামিনি। তার গোলে ২-০ তে এগিয়ে যায় রিয়াল। শেষ পর্যন্ত দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোরা।  বিরতি থেকে ফিরে ম্যাচের ৭০ মিনিটে ফের গোলের দেখা পায় রিয়াল। এবার গোল করেন বেলিংহ্যাম। রিয়ালের হয়ে এটি রিয়ালের হয়ে ৭ ম্যাচে অষ্টম গোল হয়ে গেল তার। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠলো আনচেলত্তির শীর্ষ্যরা। অন্যদিকে সমান ৮ ম্যাচে ৬ জয় ও দুই ড্রতে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে বার্সেলোনা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম