ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বড় জয়ে কোয়ার্টারে ব্রাজিল

#

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৪,  10:59 AM

news image

ছেলেদের ফুটবল বিশ্বকাপে যেমন ব্রাজিল পাঁচবারের চ্যাম্পিয়ন, ফুটসাল বিশ্বকাপেও তেমনি পাঁচবার শিরোপা জিতেছে দলটি। এবার ফুটসাল বিশ্বকাপে রীতিমতো যেন উড়ছে তারা। উজবেকিস্তানে অনুষ্ঠিত ফুটসাল বিশ্বকাপের গ্রুপ পর্বের তিন ম্যাচে ১৮ গোল করেছে। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচেও প্রতিপক্ষের জালে পুরেছে ৫ গোল। কোয়ার্টার ফাইনালের ম্যাচে কোস্টারিকার বিপক্ষে বড় জয় পেয়েছে ব্রাজিল। তাদেরকে হারিয়েছে ৫-০ গোলের ব্যবধানে। অবশ্য ইনজুরির কারণে দলের সেরা খেলোয়াড় পিটোকে এই ম্যাচে পায়নি। তবে সেটা ম্যাচে তাদের ফলাফলে খুব একটা প্রভাব ফেলেনি। খেলার ৫ মিনিটে মার্সেলের গোলে লিড পায় ব্রাজিল। এই গোলের মধ্য দিয়ে আসরে নিজের ৯ম গোল করেছেন এই তারকা। ফিলিপে ভ্যালেরিও ১২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। লিয়ান্দ্রো লিনোর পা থেকে গোল আসে ম্যাচের ২৮ মিনিটে। আর নেগুইনগো পরে করেন জোড়া গোল। এই ম্যাচের মধ্য দিয়ে নিশ্চিত হলো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল। ইরান ও মরক্কো ম্যাচের জয়ী দলের সঙ্গে শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে সেলেসাওরা। অন্যদিকে আরেক ম্যাচে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। শেষ আটে তারা খেলবে স্পেন ও ভেনেজুয়েলা ম্যাচের জয়ী দলের সঙ্গে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম