ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা ঢাকায় আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

ব্রিটেনে একদিনের ব্যবধানে ৪০ মন্ত্রীর পদত্যাগ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুলাই, ২০২২,  10:26 AM

news image

ব্রিটেনে কোনোরকমে টিকে আছে বরিস জনসনের সরকার। একদিনের ব্যবধানে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ৪০ মন্ত্রী’সহ বেশ কয়েকজন সহযোগী। খবর বার্তা সংস্থা রয়টার্সের। মঙ্গলবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও অর্থমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সাজিদ জাভিদ ও ঋষি সুনাক। এরপরই মূলত হিড়িক পড়ে যায় পদত্যাগের। একে একে মন্ত্রিসভা ছাড়েন অনেকে। তারা দাবি জানান, প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হবে বরিস জনসনকে। তবে এখনও প্রধানমন্ত্রী হিসেবে থাকতে অনড় বরিস। এমনকি আগাম নির্বাচনের দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি। ক্ষমতাসীন দলে মন্ত্রীদের মধ্যে এমন সংকট নিয়ে বিরোধী লেবার পার্টি বলছে, নিজের রাজনৈতিক ক্যারিয়ার টিকিয়ে রাখতে এখন দুর্নীতিগ্রস্ত দলের নেতৃত্ব দিচ্ছেন বরিস। করোনাবিধি অমান্য করে মদের পার্টি দেয়া ছাড়াও সম্প্রতি নানা বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। এর জেরে গেল মাসে আস্থা ভোট হলেও সেখানে উৎরে যান বরিস জনসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম