ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

ব্রাহ্মণবাড়িয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনের বগি ৯ ঘণ্টা পর উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৯ মার্চ, ২০২৫,  11:17 AM

news image

দীর্ঘ ৯ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস ট্রেনের বগিটি উদ্ধার করা হয়েছে। রোববার (৯ মার্চ) সকাল ৮টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধার কাজের শুরুতে লাইনচ্যুত বগি থেকে ট্রেনের বাকি অংশ বিচ্ছিন্ন করে সরিয়ে নেওয়া হয়। এর আগে, শনিবার রাত পৌনে ১২ টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগির ৪ চাকা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হয়। এ সময় আতংকিত হয়ে তাড়াহুড়া করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন। তবে এতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। যাত্রীরা জানান, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশ করা মাত্রই বিকট শব্দে বগিটি লাইনচ্যুত হয়। এতে সবার মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার সাকির জাহান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপেস ট্রেন রাত ১১টা ৪০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেন বেশ ঝাঁকুনি খায়। পরে বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়।  তিনি আরও জানান, দুর্ঘটনাটি লোপ লাইনে ঘটায় রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়নি। আপ লাইন ও ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ক্ষতিগ্রস্ত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া লোকোসেডে জানানো হয়েছে। এদিকে দুর্ঘটনার পর ট্রেনটির যাত্রীরা ঢাকা থেকে চট্টগ্রামগামী পরবর্তী আন্তনগর ট্রেন তূর্ণা নিশীথা এবং সড়কপথে চট্টগ্রামসহ অন্যান্য গন্তব্যে পাড়ি জমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম