ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা সংসদে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২৪,  2:28 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ২ জন আহত হয়েছে। বুধবার (২৪ জুলাই) দুপুরে ও রাতে জেলার নবীনগর এবং কসবা উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাতে নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের চারপাড়া এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ছাব্বির মারা যায়। এ সময় গুরুতর আহতাবস্থায় অপর দুই মোটরসাইকেল আরোহী রাব্বি ও পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা নেওয়ার পথে মারা যায়। এদিকে ওইদিন দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার কালিয়ারা নামক এলাকায় অ্যাম্ব্যুলেন্স ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহিদ ও অপু নামে দুই অটোরিকশার যাত্রী মারা যায়। এ সময় আরও দুইজন সিএনজি যাত্রী আহত হয়েছে। পুলিশ জানায়, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম