ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ব্রাজিলে নতুন ভ্যারিয়্যান্ট ‘ওমিক্রন’ শনাক্ত

#

স্বাস্থ্য ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২১,  10:13 AM

news image

ব্রাজিলে শনাক্ত হয়েছে নভেল করোনাভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ‘ওমিক্রন’। গতকাল মঙ্গলবার দুজনের ওমিক্রন শনাক্তের কথা জানিয়েছে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ‘আনভিসা’। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় প্রবেশ করল নতুন এ ভ্যারিয়্যান্ট। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকা থেকে ব্রাজিলের সাও পাওলোতে পৌঁছানো এক পর্যটক এবং তাঁর স্ত্রীর ওমিক্রন ভ্যারিয়্যান্টের করোনা ধরা পড়ার কথা জানা গেছে। তাঁরা দুজন ২৩ নভেম্বর সাও পাওলোতে বিমানবন্দরে অবতরণ করেন। যদিও ২৬ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকা এবং আশপাশের পাঁচ দেশ থেকে ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রাজিল। দ্বিতীয়বার নমুনা পরীক্ষায়ও দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সাও পাওলো কর্তৃপক্ষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে ‘ভ্যারিয়্যান্ট অব কনসার্ন’ বা উদ্বেগজনক ভ্যারিয়্যান্ট ঘোষণার আগের দিন ওই দুজন সাও পাওলোতে পৌঁছান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম