ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  4:41 PM

news image

ব্রাজিলের দুটি স্কুলে এক বন্দুকধারীর গুলিতে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য এসপিরিতো সান্তোর আরাক্রুজ শহরে এ ঘটনা ঘটেছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও ফুটেজে হামলাকারীকে একটি অস্ত্র বহন করতে দেখা গেছে। তার পরনে সামরিক পোশাক এবং মুখ ঢাকা রয়েছে। সন্দেহভাজন ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, হামলাকারীর বয়স ১৬ বছর। আরাক্রুজ শহরের মেয়র লুইস কার্লোস কৌতিনিয়ো বলেন, শুক্রবার সকালে একটি স্কুলে এক বন্দুকধারী কয়েকজন শিক্ষকের উপর গুলি চালায়। এতে দুই নারী নিহত হয় এবং ৯ জন আহত হয়। পরে আরেকটি স্কুলে একই বন্দুকধারী হামলা চালায়। এতে এক কিশোরী নিহত হয়। এছাড়া আরও দুজন আহত হয়। এস্পিরিটো সান্তোর গভর্নর রেনাটো কাসাগ্রান্ডে শুক্রবার এক টুইটার পোস্টে জানান, নিরাপত্তা দল হামলাকারীকে আটক করেছে, যে আরাক্রুজের দুটি স্কুলে হামলা চালায়। এ ঘটনায় তিন দিনের সরকারি শোক ঘোষণা করা হয়েছে। আমরা হামলার বিষয়ে তদ্ন্ত চালিয়ে যাব এবং খুব শিগগিরই হামলার কারণ সম্পর্কে জানতে পারব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম