ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর

#

১৯ এপ্রিল, ২০২৫,  10:26 PM

news image

ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় নূন্যতম স্পিড ৫ এমবিপিএসের পরিবর্তে ১০ এমবিপিএস পাবেন গ্রাহকরা। শনিবার (১৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে এক বৈঠকে আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক এ তথ্য জানান। তিনি বলেন, আজ থেকেই ১০ এমবিপিএস স্পিডে ইন্টারনেট সেবা পাবেন গ্রাহকরা। অচিরেই ২০ এমবিপিএসে সেটা উন্নীত করা হবে। এ ছাড়া যেসব আইএসপির উন্নত প্রযুক্তি ও অবকাঠামো রয়েছে, তাদের লাইসেন্স আপগ্রেডেশনের প্রক্রিয়া দ্রুত চালু করা উচিত। এ সময় প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম