ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

ব্যালন ডি'অরের নিয়মে চার পরিবর্তন

#

স্পোর্টস ডেস্ক

১৩ মার্চ, ২০২২,  5:03 PM

news image

একটা বিশ্বকাপ কিংবা মহাদেশিয় টুর্নামেন্টে কেউ যদি দুরন্ত খেলেন, তাহলে কি তার ব্যালন ডি’অর পাওয়া উচিত? সপ্তম ব্যালন ডি’অর পাওয়ার পর লিওনেল মেসিকে নিয়ে এই প্রশ্নই উঠেছিল। গতবার আর্জেন্টেনিয়ান তারকা দেশের হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন। কিন্তু ক্লাবের হয়ে তেমন সাফল্য ছিল না। সেই কারণেই প্রশ্ন উঠেছিল, কীসের ভিত্তিতে তাকে ব্যালন ডি’অর দেওয়া হল?  

ব্যালন ডি’অর যে সংস্থা দেয়, তারাও প্রবল সমালোচনার মুখে পড়েছিল। তাই ভুল শুধরে নেওয়ার জন্যই এবার থেকে বিশ্বের সেরা ফুটবলারকে এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে অনেক নিয়মে বেঁধে দেওয়া হচ্ছে। যাতে ভবিষ্যতে আর কেউ ব্যালন ডি’অর নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। চলতি বছর অক্টোবরে হবে ব্যালন ডি’অরের অনুষ্ঠান হবে। কী কী বদলাচ্ছে?

১) যে ফুটবলাররা ব্যালন ডি’অর পুরস্কারের জন্য মনোনীত হবেন, তার ক্ষেত্রে আর ক্যালেন্ডার ইয়ার দেখা হবে না। পুরো মৌসুমের পারফরম্যান্স বিচার করেই তবে তালিকায় জায়গা দেওয়া হবে তাদের। অর্থাৎ আগামী বছরের পুরস্কার মিলবে এই মৌসুমের সাফল্যের হিসাবে।

২) ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা বানানোর দায়িত্ব থাকেন ফ্রান্স ফুটবল ও খেলার কাগজ লেকিপের সাংবাদিকরা। ব্যালমন ডি’অরের অ্যাম্বাসাডর দিদিয়ের দ্রোগবা প্রাথমিক তালিকা বানানোর জন্য এবার থেকে সাহায্য করবেন তাদের।

৩) ভিয়েতনাম ও চেক প্রজাতন্ত্রের দুই সাংবাদিক সাহায্য করবেন আগামী ব্যালন ডি’অরের প্রাথমিক তালিকা বানানোর জন্য।

৪) ফ্রান্স ফুটবলের তরফ থেকেও জানানো হয়েছে, ব্যালন ডি’অর হল ব্যক্তিগত পুরস্কার। তাই এই পুরস্কার যারা পাবেন, তাদের সেরা ফর্ম, টিমকে খেতাব জেতাতে কতটা সাহায্য করেছেন তাও দেখা হবে।

৫) ব্যালন ডি’অরের জন্য এ বার থেকে ভোট ফিফা ব়্যাঙ্কিংয়ে ১০০-তে থাকা পুরুষদের জাতীয় টিম ও ৫০-এ থাকা মেয়েদের জাতীয় টিম দিতে পারবে।

৬) সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে আর কোনও ফুটবলারের ক্যারিয়ার কোনও ভাবেই বিচার্য হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম