ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ব্যারিস্টার রাজ্জাকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৫,  11:15 AM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার বাদ ফজর তিনি আজিমপুর কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নানসহ লালবাগ, চকবাজার ও পার্শ্ববর্তী বিভিন্ন থানার আমির, সেক্রেটারিসহ দায়িত্বশীলরা। কবর জিয়ারত শেষে জামায়াত আমির উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ২৪-এর আন্দোলনের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে, ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না। তিনি দলের আরেক কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায়বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দিবেন বলে আশা করেন। দলের নিবন্ধন ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমরা যেভাবে অত্যাচারের শিকার হয়েছি সেভাবে অন্য কোনো দলের সঙ্গে হয়নি। জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ফ্যাসিস্টের বিরুদ্ধে সুবিচার নিশ্চিতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন জামায়াতের আমির শফিকুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম