ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

ব্যাটিং, বোলিং-ফিল্ডিংয়ে সমান তালে জ্বলে উঠলেন সাকিব

#

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২২,  10:29 AM

news image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দুই ম্যাচে বোলিংটা মোটামুটি হলেও সাকিব আল হাসানের ব্যাটিংটা ছিল হতাশার। তবে তৃতীয় ম্যাচে সাকিব ফিরে পেলেন নিজেকে। শুধু ব্যাটিং নয়, বোলিং-ফিল্ডিংয়ে সমান অবদান রেখে দলকে এনে দিলেন দারুণ এক জয়। রবিবার বাংলাদেশ সময়ে ভোরে শুরু হওয়া ম্যাচটিতে প্রথম ব্যাট হাতে করেন ২৫ বলে ৩৫ রান, বোলিংয়ে চার ওভারে মাত্র ২০ রান খরচায় নেন ৩ উইকেট। পাশাপাশি ফিল্ডিংয়ে সরাসরি থ্রোয়ে স্ট্যাম্প ভেঙে একটি রানআউটও করেছেন সাকিব।  সাকিবময় ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ৩৭ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। গায়ানা ৬ উইকেটের বিনিময়ে করে ১৭৩ রান। জবাবে ত্রিনবাগোর ইনিংস থামে ১৩৬ রানে। প্রথম ছয় ম্যাচে মাত্র এক জয় পাওয়া গায়ানা সাকিব যোগ দেওয়ার পর তিন ম্যাচের সবকয়টিই জিতে নিলো। আজকের হ্যাটট্রিক জয়ের সুবাদে নয় ম্যাচে ৪ জয় ও পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টের সুবাদে মোট ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠে এসেছে গায়ানা। একইসঙ্গে প্লে-অফের টিকিটও নিশ্চিত হয়ে গেছে তাদের। বিদায় নিয়েছে ত্রিনবাগো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম