ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি নিজের চিকিৎসায় ৮২ লাখ টাকা খরচের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

#

১৭ ডিসেম্বর, ২০২৪,  1:14 PM

news image

চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো : ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বি.ডাবলিও.এ.বি) চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে সকালে নগরীর হোটেল আগ্রাবাদের কর্ণফুলী হলে অ্যাসোসিয়েশনের সদস্যগণের সন্তানদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও  আলোচনা সভার আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটির আহ্বায়ক নুরুল আরশাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট (মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক-এর সাবেক এমডি ও সিইও) কাজী মো. শফিকুর রহমান। বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এমদাদ হোসেন, সদস্য সচিব আনিসুল হক চৌধুরী, বিজয় দিবস উদযাপন কমিটির আহবায়ক কাজী জসিম উদ্দীন ও মেম্বার সেক্রেটারী সৈয়দ মো কামরুল ইসলাম। এছাড়াও অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও তাদের পরিবার-পরিজন এসময় উপস্থিত ছিলেন।   আলোচনা সভায় প্রধান অতিথি বিজয় দিবস উদযাপনে চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরণের আয়োজনে শিশু-কিশোরদের সম্পৃক্ত করায় তারা আমাদের মহান বিজয়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবে এবং নিজেদের আগামীর আদর্শবান যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পাবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের স্পন্সর প্রতিষ্ঠান সিভিক রিয়েল এসটেট লিমিটেডের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম