ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৫,  1:56 PM

news image

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে পাথর মেরে ও কুপিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির।  একই সঙ্গে সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটি। শনিবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় তাদের এ বিক্ষোভ মিছিল। মিছিলটি রায়সাহেব বাজার ও তাঁতিবাজার অতিক্রম করে মিটফোর্ড হাসপাতালের সামনে পৌঁছায়। পরে মিটফোর্ডের সামনে সংক্ষিপ্ত সমাবেশেরমাধ্যমে কর্মসূচি শেষ হয়। এ সময় বক্তারা সারাদেশে চলমান চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম