ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ব্যক্তিগত তথ্য জানাবে গুগল

#

আইটি ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৩,  4:47 PM

news image

ব্যক্তিগত তথ্যের খোঁজ জানাবে গুগলের নতুন ফিচার। এই ড্যাশবোর্ডে নিজের নাম-পরিচয় দিলে সে নিজেই খোঁজার কাজটি করে দেবে। যেসব ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য রয়েছে, সেগুলো আপনার সামনে তুলে ধরা হবে। এবার আপনি সেই ওয়েব পেজগুলোতে গিয়ে দেখে নিতে পারবেন কোন তথ্য ফাঁস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তা মুছে দেওয়ার আবেদনও করে দিতে পারবেন। আগে কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য খুঁজে পাওয়া গেলে তা সরিয়ে দেওয়ার জন্য ম্যানুয়ালি আবেদন করতে হতো। যার ফলাফল পেতে অনেক সময় লাগত। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে নিজেকেও আপডেট করেছে গুগল। এখন কোনো ওয়েবসাইটে আপনার ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেইল আইডি খুঁজে পাওয়া গেলে নোটিফিকেশনের মাধ্যমে তা আপনাকে নিজেই জানিয়ে দেবে গুগল। ফলে সহজেই আপনি তা মুছে ফেলার সুযোগ পাবেন। এতে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে বলে দাবি গুগলের। প্রতারণার হাত থেকেও নিরাপদ থাকা যাবে। প্রাথমিকভাবে এই ফিচার মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। খুব শিগগিরই এটি একাধিক ভাষায় চালু করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম