ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বোয়ালখালীতে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২২ এপ্রিল, ২০২৪,  2:00 PM

news image

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবোঝাই ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে শাকপুরা ইউনিয়নে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দেলোয়ার হোসেন (৩০) ও মিজানুর রহমান (৩২)। দেলোয়ার চাঁদপুর জেলার কচুয়া বেরকোঠা গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন এবং মিজানুর রহমান নগরের লালখান বাজার মতিঝর্ণা এলাকার আবদুস সাত্তারের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ। তিনি বলেন, লালখান বাজার এলাকা থেকে অটোরিকশা নিয়ে গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে আসছিলেন ব্যবসায়ী মিজানুর। আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবোঝাই ডাম্পট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম