ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব

বৈরী আবহাওয়া: মেঘনায় চারটি ট্রলার ডুবি

#

নিজস্ব প্রতিনিধি

১৪ সেপ্টেম্বর, ২০২৪,  4:55 PM

news image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে চারটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। জানা গেছে, ডুবে যাওয়া ট্রলারগুলো হলো- জানু মাঝি, দেলোয়ার মাঝি, হেলাল মাঝি ও বাবর মাঝির।  শুক্রবার বিকালে উপজেলার বুড়িরচর ইউনিয়নের বুড়ির দোনা ঘাট এলাকার মেঘনা নদীতে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, এ ঘটনায় ২৫-৩০জন জেলে নিখোঁজ রয়েছেন। তবে তাৎক্ষণিক নিখোঁজ জেলেদের নাম ঠিকানা পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ফিরোজ আলম জানান, সাগর উত্তাল থাকায় বিকাল ৪টার দিকে মাছ ধরার ট্রলারগুলো ঘাটে ফিরতে শুরু করে। যাত্রা পথে ট্রলারগুলো মেঘনা নদীর বুড়ির দোনা এলাকায় পৌঁছলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে চারটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। পরে পাশে থাকা মাছ ধরার অন্য ট্রলারগুলো কিছু জেলেকে উদ্ধার করে। তবে জেলেদের মাছ ধরার জাল ট্রলারসহ নদীতে তলিয়ে যায়। এছাড়া মেঘনা নদীতে আরও কয়েকটি ট্রলার রয়েছে।  তবে সেগুলোর এখনো কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনায় দেলোয়ার মাঝি গুরুতর আহত হয় বলে জানা যায়।  হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ বলেন, মাছ ধরার ট্রলার ডুবির বিষয়টি শুনেছি।  তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম