ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি ৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস কলাবাগানে সেপটিক ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৩ খসড়া মানবাধিকার কমিশন আইন নিয়ে টিআইবির উদ্বেগ দেশে ‘নতুন ব্যাংক’ খুলতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনলাইন জুয়া-বেটিং দমনে নতুন আইন নজরুলবর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এইচএসসি পরীক্ষা: প্রথমবারের মতো কেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরায় নজরদারি অভিবাসীবিরোধী বিক্ষোভে উত্তাল দক্ষিণ আফ্রিকা

বৈরী আবহাওয়ায় ৬ রুটে নৌ চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৪,  3:11 PM

news image

ঢাকা থেকে উপকূলীয় অঞ্চলের ৬ রুটে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) শনিবার এ নির্দেশনা দেয়। সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা নৌ-রুটগুলো হলো- ঢাকা টু হাতিয়া (নোয়াখালী), ঢাকা টু বেতুয়া (ভোলা), ঢাকা টু খেপুপাড়া (পটুয়াখালী), ঢাকা টু চরমন্তাজ (পটুয়াখালী), ঢাকা টু রাঙ্গাবালী (পটুয়াখালী) ও ঢাকা টু মনপুরা (ভোলা)। বিআইডব্লিউটিএ’র নির্দেশনায় বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া, সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি এবং উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা টু হাতিয়া, ঢাকা টু বেতুয়া, ঢাকা টু খেপুপাড়া, ঢাকা টু চরমন্তাজ, ঢাকা টু রাঙ্গাবালী, ঢাকা টু মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌ পথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম