ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বৈরী আবহাওয়ায় ভোগান্তিতে রাজধানীবাসী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২২,  10:14 AM

news image

ছবি : সংগৃহীত 

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে আজ বুধবারও (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে রাজধানীজুড়ে বৃষ্টি হচ্ছে। এতে বেশ বিপাকে পড়েছেন জরুরি প্রয়োজনে সড়কে বের হওয়া নগরবাসী। রাতভর বৃষ্টির পর ভোর থেকেও অব্যাহত আছে বৃষ্টি। এ বৃষ্টির মধ্যে দীর্ঘ সময় দাড়িয়েও কাঙ্ক্ষিত গাড়ি পাচ্ছেন না অনেকে। এই পরিস্থিতিতে বিশেষ করে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও অফিসগামী মানুষ। বৃষ্টির ফলে অনেকে অতিরিক্ত সময় নিয়ে বাসা থেকে বের হয়েও নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন না। এছাড়াও রাতভর বৃষ্টিতে নগরীর বেশকিছু সড়কে দেখা গেছে জলাবদ্ধতা। তাতে রাস্তায় গাড়ি ধীরগতিতে চলায় কোথাও কোথাও দেখা গেছে যানজট। আবহাওয়া অফিস বলছে, আরও দু-এক দিন অব্যাহত থাকবে এই অবস্থা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম