ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক-অধ্যক্ষ-সুপার নিয়োগ বন্ধ

#

০৬ অক্টোবর, ২০২৫,  3:17 PM

news image

বেসরকারি সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান বা সহকারী প্রধান নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। সোমবার (৬ অক্টোবর) সকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশের কপি আপলোড করা হয়েছে। অফিস আদেশে বলা হয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধান (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে করা হবে বলে সরকার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। এতে আরও বলা হয়, এমতাবস্থায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান/সহকারী প্রধানের (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপার) পদে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম