ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৬,  2:59 PM

news image

সংবিধান সংশোধনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। এ উদ্যোগে বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।


বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান চিফ হুইপ।


নুরুল ইসলাম মনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে বিরোধী দলের কোনো সদস্যের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে যাওয়ার সুযোগ নেই। অতীতেও এমনটি কখনো হয়নি বলে উল্লেখ করেন তিনি।


চিফ হুইপ জানান, জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বৃহস্পতিবার সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত আইন, গুম-সংক্রান্ত আইন এবং মানবাধিকার-সংক্রান্ত আইন উত্থাপন করা হবে।


এ ছাড়া আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারদলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান নুরুল ইসলাম মনি।


তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম