ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বেনাপোল সীমান্তে স্বর্ণবারসহ কোটি টাকার পণ্য জব্দ

#

নিজস্ব প্রতিনিধি

১২ আগস্ট, ২০২৫,  4:46 PM

news image

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চারটি অভিযানে স্বর্ণবার, মাদক, শাড়ি, কসমেটিকসহ প্রায় এক কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। সোমবার (১১ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত পৃথক ৪টি অভিযানে এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসময় সোহাগ নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। আটক সোহাগ মানিকগঞ্জের সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের খলিল মিয়ার ছেলে। যশোর ৪৯-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, হামিদপুর বাস স্ট্যান্ড থেকে ১১৬ গ্রাম ওজনের একটি স্বর্ণবারসহ সোহাগকে আটক করা হয়। তিনি আরও জানান, এছাড়া বেনাপোল সীমান্তে অন্য অভিযানে মালিকবিহীন মাদক, শাড়ি ও কসমেটিক পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য ৯৫ লাখ ৫৭ হাজার টাকা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম