ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বেনাপোলে বিজিবির অভিযানে আটক ৩

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২৪,  12:10 PM

news image

যশোরের বেনাপোল সীমান্তে মাদকসহ এক চোরাকারবারিকে এবং অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার ( ২৭ ডিসেম্বর) তাদের আটক করা হয়।  যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- নড়াইল জেলার সাতবাড়িয়া গ্রামের নাসির গাজীর স্ত্রী সিদ্দীকা বেগম (২৩) নাসির গাজীর মেয়ে নাসিমা (৪) ও চৌগাছা থানার ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে শাহিন আলম (৩০)। বিজিবি অধিনায়ক জানান, অভিযান চালিয়ে ফেনসিডিল, বিদেশি মদ, শাড়ি, থ্রি–পিস, কম্বল, মোটরসাইকেল, বিভিন্ন প্রকার ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ এক চোরাকাররিকে আটক করা হয়। পৃথক অভিযানে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটক করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম