ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বেতন বাড়ল বিদ্রোহী নারী ফুটবলারদের

#

ক্রীড়া প্রতিবেদক

০৭ মে, ২০২৫,  10:49 AM

news image

বেতন বাড়িয়ে চুক্তির আওতায় এলেন বিদ্রোহী নারী ফুটবলাররা। শুরুতে ৩৫ জন নারী ফুটবলারের সঙ্গে চুক্তি করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিদ্রোহী ১৮ জন ছিলেন চুক্তির বাইরে। এবার চুক্তি সারলেন সাবিনা, সানজিদা, মনিকারাও। গত ১০ ফেব্রুয়ারি প্রথম দফায় ৩৬ এবং পরে ১৮ বিদ্রোহী ফুটবলারের মধ্যে আটজন কোচ পিটার বাটলারের অধীনে ঢাকায় ক্যাম্পে থেকে অনুশীলন করছেন। বাকি ১০ জন বর্তমানে ভুটানের নারী ফুটবল লিগে খেলছেন। গত সপ্তাহে অনলাইনে সেখানে চুক্তির কপি পাঠিয়েছিল বাফুফে। সূত্রে জানা গেছে, ভুটানে বসে চুক্তিতে সই করেন ১০ নারী ফুটবলার। তারা হলেন-সাবিনা খাতুন, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাসুরা পারভিন, কৃষ্ণা রানী সরকার, রুপনা চাকমা, শামসুন্নাহার (সিনিয়র) ও মাতসুশিমা সুমাইয়া। তিন ক্যাটাগরিতে বেতন পাবেন সাবিনারা। সিনিয়ররা সর্বোচ্চ ৫৫ হাজার টাকা। সর্বনিম্ন ২০ হাজার জুনিয়ররা। সাবিনারা বেতন বাড়িয়ে চুক্তির আওতায় এসেছেন। সামনে বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ রয়েছে। ৩১ মে জর্ডান এবং ৩ জুন ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ফুটবল দলের ম্যাচ। এই দুটি ম্যাচের জন্য ভুটানে খেলতে যাওয়া ১০ জনের মধ্যে পাঁচজনকে জাতীয় দলে ডেকেছেন বাটলার। শিগগিরই ক্যাম্পে যোগ দেওয়ার কথা মনিকা, মারিয়া, রুপনা, শামসুন্নাহার ও ঋতুপর্ণার। গত ৩০ জানুয়ারি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তার অধীনে অনুশীলনে অস্বীকৃতি জানান সাবিনাসহ ১৮ নারী ফুটবলার। তাদের বাদ দিয়ে ৩৫ জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করে বাফুফে। সবশেষ তিক্ততা ভুলে চুক্তিতে এসেছেন বাকি ফুটবলাররাও। এর ফলে চুক্তিবদ্ধ নারী ফুটবলারের সংখ্যা এখন ৫৩। এদিকে চুক্তি নিয়ে ফুটবলারদের মধ্যে ক্ষোভ রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে। সূত্র জানায়, বেতন কাঠামো বাড়ানোর অন্যতম মানদণ্ড ভালো পালফরম্যান্স। কিন্তু ভুটানে ফুটবলারদের পারফরম্যান্স না দেখেই কীভাবে বেতন বাড়িয়ে দেওয়া হলো, এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন অনেক ফুটবলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম