ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

বেতন বাড়ছে নারী ফুটবলারদের

#

ক্রীড়া প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২২,  9:37 PM

news image

সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ের পরে নারী ফুটবলারদের বেতন বৈষম্যের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় তাদের বেতন বাড়নোর আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। এরই মধ্যে খেলোয়াড়দের সঙ্গে আনুষ্ঠানিক কথা বলেছেন বাফুফে সভাপতি। তিনি সাবিনা-কৃষ্ণাদের বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। তিনি বলেন, ‘আজ আমরা সভাপতির সঙ্গে কথা বলেছি। তিনি আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমরা আমাদের চাওয়া-পাওয়াগুলো জানিয়েছি। তিনি তা পূরণ করার আশ্বাস দিয়েছেন।’ সাবিনা বলেন, ‘আমরা তার কাছে আমাদের বেতন বাড়ানোর কথা বলেছি। তিনি (সালাহউদ্দীন) তা মেনে নিয়েছেন। শিগগিরই বেতন বাড়াবেন বলে জানিয়েছেন।’ কেমন হতে পারে বেতন? জানতে চাইলে নারী ফুটবলে দলের অধিনায়ক বলেন, ‘বেতন কেমন হবে, তা এখনই বলা যাচ্ছে না। তবে সম্মানজনক একটি আবস্থানে নেওয়া হবে তা বলা হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশে ক্রিকেট এবং ফুটবল ছাড়া অন্য কোনো নারী দলের খেলোয়াড়রা বেতন পান না। আমরা সেইদিক থেকে নিজেদের লাকি মনে করি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম