ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় নতুন বিপদ, বাড়ছে আফটারশকের শঙ্কা

বেতন কেটে মুজিবদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি

#

স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি, ২০২৪,  10:39 AM

news image

কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হতে চাননি তিন আফগানি ক্রিকেটার মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হককে। তাই তাদের ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা থেকে দুই বছর নিষিদ্ধ করেছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যদিও পরে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তারা। তবে মুজিবদের ফ্র্যাঞ্চাইজি লিগের খেলার অনুমতি দেওয়ার পাশাপাশি মাসিক বেতন কিংবা ম্যাচ ফির থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখবে বোর্ড। জোরদার তদন্তের পর এসিবি জানতে পেরেছে দেশকে প্রতিনিধিত্ব করতে প্রচণ্ড আগ্রহী মুজিব-ফারুকি-নাভিন। তাই শর্তসাপেক্ষে নিজেদের অবস্থান থেকে সরে আসে এসিবি। তিন ক্রিকেটারকে লিখিতভাবে চূড়ান্ত সতর্কবার্তা পাঠাবে তারা। এরপর পারফরম্যান্স ও শৃঙ্খলা বিবেচনায় তাদের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে। এসিবি চেয়ারম্যান মিরওয়াইস আশরাফ বলেন, 'এই খেলোয়াড়রা কোন সংশয় ছাড়াই দলের সাফল্যে অবদান রেখেছেন। নিজেদের সেরাটা দিয়ে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন। আমরা আশা করব তারা যেন আগামীতে এই ধরণের অপ্রত্যাশিত কিছু না করেন। দেশকে সুন্দরভাবে প্রতিনিধিত্ব করেন। '  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম