ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হালান্ডের জোড়া গোল, ২৮ বছর পর বিশ্বকাপে নরওয়ের স্মরণীয় প্রত্যাবর্তন সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী

বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি ট্রাকের ধাক্কায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৬ এপ্রিল, ২০২৫,  11:07 AM

news image

নোয়াখালীর বেগমগঞ্জে থানার পশ্চিমে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে বালুভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।   নিহতরা হলেন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফাজিলপুর এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. সাকিব (১৮) ও একই ইউনিয়নের কেন্দুর ভাগ এলাকার শাহ আলমের ছেলে সাকিব (২০)।   বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া ৪টার দিকে উপজেলার নাজিরপুর এলাকার নোয়াখালী টু লক্ষীপুর মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, লক্ষীপুর থেকে বালু ভর্তি একটি ট্রাক নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাচ্ছিল। এসময় নোয়াখালী টু লক্ষীপুর মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার জালাল মিয়ার গ্যারেজ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালু ভর্তি ড্রাম ট্রাককে অপর দিক থেকে আসা বালু ভর্তি আরেকটি একটি ট্রাক ধাক্কা দিলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিব গুরুত্বর আহত হয়। পরে ভোর ৫টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও চৌমুহনী ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের ট্রাক কেটে বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ওই সময় ট্রাকের চালক আহত অবস্থায় পালিয়ে যায়।   চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। লক্ষীপুর থেকে একটি বালুভর্তি ট্রাক দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে নোয়াখালীর চৌমুহনী গ্রামী ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম