ঢাকা ০১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি কোনোভাবেই ইতিহাসকে বিকৃত করবে না: তথ্যমন্ত্রী পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর ফায়ার সার্ভিসের নতুন পরিচালক মাহমুদুল হাসান সাপ্তাহিক ছুটি বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসি'র মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ রাজধানীতে স্কুলকালীন যানজট নিরসনে বিকল্প খোঁজার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

বেঁচে আছেন হিথ স্ট্রিক

#

স্পোর্টস ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩,  12:46 PM

news image

মৃত্যুর প্রায় ৬ ঘণ্টা পর জীবিত হয়ে উঠলেন হিথ স্ট্রিক। এবং সেই খবরটি নিজেই জানিয়ে দিলেন যে তিনি মরেননি। বহাল তবিয়তেই বেঁচে আছেন। স্ট্রিকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন তারই সাবেক সতীর্থ হেনরি ওলোগা। নিজের টুইটারে স্ট্রিকের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে একটি পোস্ট দেন ওলোগা। ক্যাপশনে তিনি লেখেন, আমি নিশ্চিত করছি যে হিথ স্ট্রিকের মৃত্যুর সংবাদটি গুজন ছিল। আমি মাত্রই তার (স্ট্রিক) থেকে শুনলাম। থার্ড আম্পায়ার তাকে ফিরিয়ে এনেছে। সে বেঁচে আছে। এদিকে নিজের মৃত্যুসংবাদ শুনে স্ট্রিক বলেন, যারা এই গুজব ছড়িয়েছে তাদের শাস্তি হওয়া দরকার। আমি বেঁচে আছি। এর আগে বুধবার (২২ আগস্ট) সকালে ক্যান্সারে আক্রান্ত হয়ে স্ট্রিক মারা গেছেন এমন সংবাদ ছড়িয়ে পড়ে চারদিকে। স্ট্রিকের মৃত্যুর সংবাদ শুনে শোকের ছায়া নেমে আসে ক্রিকেটাঙ্গনজুড়ে। সাবেক ও বর্তমান ক্রিকেটাররা একের পর এক দিতে থাকেন শোকবার্তা।এই ওলোগাই স্ট্রিকের মৃত্যুসংবাদ জানিয়ে টুইট করেছিলেন। সেই টুইটের কয়েক ঘণ্টা যেতে না যেতেই ফের রিটুইট করে স্ট্রিকের মৃত্যুসংবাদকে গুজব হিসেবে অভিহিত করেন ওলোগা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম