ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

বৃষ্টিতে পরিত্যক্ত ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা

#

স্পোর্টস ডেস্ক

০৭ ডিসেম্বর, ২০২৩,  2:14 PM

news image

সিলেট টেস্ট অনেকটা একপেশে হলেও ঢাকা টেস্টে পরতে পরতে মিশে আছে রোমাঞ্চ। ১৭২ রানের স্বল্প পুঁজি নিয়েও প্রতিপক্ষকে চেপে ধরেছে মিরাজ-তাইজুলরা। ৫৫ রানে পাঁচ উইকেট হারিয়ে প্রথম দিন শেষ করা কিউইদের দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির বাগড়ায় স্বাগতিকদের সেই পরিকল্পনা ভেস্তে গেল। আলোকস্বল্পতার কারণেই প্রথম দিনের খেলা শেষের প্রায় আট ওভার আগে ৪টা ১৬ মিনিটে খেলা বন্ধ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। যার ফলে দ্বিতীয় দিন ১৫ মিনিট আগে খেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ানো সম্ভব হয়নি। বৃষ্টিতে প্রথম সেশন ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় সেশনে এসে ফের মাঠ পর্যবেক্ষণ করে দুপুর ২টায় পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ অফিসিয়ালরা। দ্বিতীয় দিনের খেলা মাঠে না গড়ালেও প্রথম দিন পুরোটাই ছিল নাটকীয়তায় ভরপুর। প্রায় প্রতি ওভারেই কোন না কোন কিছু হচ্ছিল। বাংলাদেশের ১৭২ রানের জবাবে ১২.৩ ওভারে ৫৫ রান তুলতেই কিউইরা হারিয়ে ফেলেছে ৫ উইকেট। এখনো ১১৭ রানে এগিয়ে থাকা নাজমুল হোসেন শান্তদের অবস্থায় বেশ ভালোই বলা যায় এখন। শেষ বিকেলে নেমে প্রথম পাঁচ ওভার পার করে দিলেও ধস নামে কিউই ইনিংসে। মিরাজের স্টাম্প বরাবর বল ছেড়ে বোল্ড হন ডেভন কনওয়ে। টম লাথাম তাইজুল ইসলামের বলে ক্যাচ দেন কিপারের হাতে। হেনরি নিকোলস তাইজুলের বলে ছুঁড়ে দেন উইকেট। মিরাজের বলে কেইন উইলিয়ামসন শর্ট লেগে শকার হন শাহাদাতের দারুণ ক্যাচের। কিপার ব্যাটার টম ব্লান্ডেল এসেই ফেরেন এলবিডব্লিউতে।  আলো কমে যাওয়ায় এরপর যেন হাফ ছেড়ে বাঁচে কিউইরা। বৈরি আবহাওয়ার পাশাপাশি মিরপুরের উইকেটের আচরণ আভাস দিচ্ছে তৃতীয় দিনে আরও নাটকীয় পরিস্থিতির।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম