ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

বুয়েট ছাত্র ফারদিন হত্যার ঘটনায় মামলা

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২২,  4:45 PM

news image

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধারের ঘটনায় একজনের নাম উল্লেখ করে কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছেন তার বাবা কাজী নূর উদ্দিন রানা। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে সময় সংবাদকে মামলার বিষয়টি নিশ্চিত করেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। তিনি জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফারদিন নূর পরশের বাবা বাদি হয়ে মামলাটি দায়ের করেন। রফিকুল ইসলাম বলেন, নাম উল্লেখ করা ওই আসামির নাম বুশরা।

সে পরশের বন্ধু। এদিকে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে সোমবার (৭ নভেম্বর) রাতে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।  রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন পরশ। নিখোঁজের পর তার বাবা রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেন। নিহত ফারদিন নূর পরশ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাবেরও যুগ্ম-সম্পাদক ছিলেন তিনি। তিন ভাইয়ের মধ্যে পরশ সবার বড়। তাদের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায়। তবে গত দুবছর যাবৎ তারা সপরিবারে রাজধানীর ডেমরা থানার শান্তিবাগ কোনাপাড়া এলাকার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করছেন। পরশের বাবা কাজী নূর উদ্দিন রানা একটি ইংরেজি পত্রিকায় দীর্ঘ ৪৫ বছর ধরে সাংবাদিকতা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম