ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

বুস্টার ডোজ সপ্তাহ ৪ থেকে ১০ জুন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  11:42 AM

news image

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ উদযাপনের ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে ১৮ বছর বা তদূর্ধ্ব সবাই বুস্টার ডোজ নিতে পারবেন। মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই দ্বিতীয় ডোজ গ্রহণের চার মাস পার হলে তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে,

আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী কোভিড ভ্যাকসিন বুস্টার ডোজ সপ্তাহ উদযাপন হবে। এই সাতদিনের যে কোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে কোভিড ভ্যাকসিনের তৃতীয় বা বুস্টার ডোজ গ্রহণ করা যাবে। টিকাকেন্দ্রে আসার সময় সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। সব টিকাকেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। ভ্যাকসিন গ্রহণের জন্য টিকা কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। বুস্টার ডোজের পাশাপাশি কোভিড ভ্যাকসিন (প্রথম ও দ্বিতীয় ডোজ) দেওয়ার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকর সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ ভ্যাকসিন নিতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম