ঢাকা ২৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০২৪,  12:15 PM

news image

দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে গোপিন কিস্কু নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন জয়ন্তি হেমরম (৩০) এবং অজয় কিস্কু (৪) নামে আরও দুই আরোহী। নিহত গোপিন কিস্কু (৪৫) বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর আমড়াপাড়া গ্রামের জহির কিস্কুর ছেলে। আহত জয়ন্তি হেমরম ও অজয় কিস্কু নিহত গোপিন কিস্কুর স্ত্রী এবং ছেলে। শুক্রবার দিবাগত রাত ৮টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে বীরগঞ্জ পৌর শহরের হাটখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোমিন জানান, শুক্রবার সন্ধ্যায় নিজ বাড়ি হতে মোটরসাইকেলযোগে স্ত্রী ও ছেলেকে নিয়ে কাহারোল উপজেলার দশমাইল ইটুয়া গ্রামে শ্বশুর বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গোপিন কিস্কু। পথে বীরগঞ্জ পৌর শহরের হাটখোলায় পৌঁছালে ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপিন কিস্কুকে মৃত ঘোষণা করেন। তবে গোপিন কিস্কুর স্ত্রী ও সন্তান দুর্ঘটনার কবলে পড়লেও তারা সুস্থ আছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.ইসমাইল হোসেন। দশমাইল হাইওয়ে থানার এসআই আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাক্টরটি পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম