ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

বিয়ে করলেন শামীম হাসান

#

বিনোদন প্রতিবেদক

০৫ এপ্রিল, ২০২৫,  10:30 PM

news image

বিয়ে নিয়ে হারহামেশাই মজা করতে দেখা যায় ছোট পর্দার অভিনেতা শামীম হাসানকে। বিভিন্ন নাটকের শুটিং থেকে বিয়ের দৃশ্যটুকু সামাজিক মাধ্যমে প্রকাশ করতেন অভিনেতা। আর নেটিজেনরাও ধরে নিতো, সত্যিই বোধহয় বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। এর খানিকটা পরে শামিম মন্তব্যঘরে জানিয়ে দিতেন, 'এটা নাটকের দৃশ্য'। কিন্তু শামীম হাসানের এবারের বিয়ের ছবি ও পোস্ট ভিন্ন ধারণা দিলো। শুক্রবার সন্ধ্যায় ফেসবুকে স্ত্রীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেন তিনি। তাতে ক্যাপশনে লেখেন, 'আলহামদুলিল্লাহ কবুল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।' শুধু তাই নয়, প্রকাশ করা আরও একটি ছবি নিশ্চিত করে শামিমের বিয়ে। সেই ছবিতে দেখা যায়, স্ত্রী ও দুই পরিবারের সদস্য ও অতিথিদের নিয়ে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা। যদিও স্ত্রীর পরিচয় জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে তিনি মিডিয়ার কেউ নন। ইতোমধ্যে শামীম ও তার স্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দেশের তারকাঅঙ্গনও। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ তাদের বিয়ের ছবি প্রকাশ করে শুভকামনাও জানিয়েছেন। তবে অতীতে শামীমের বিয়ে নিয়ে রসিকতা ভক্তমহলে অনেকটাই বিশ্বাসের জায়গা নড়বড়ে করেছে। তাই তো মন্তব্যঘরে নেটিজেনদের এক বড় অংশের মন্তব্য ছিল, সত্যিই কি বিয়ে করলেন শামীম, নাকি এটাও নাটকের দৃশ্য?

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম