ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

বিসিএলে প্রথম সেঞ্চুরি হাকালেন মিঠুন

#

ক্রীড়া প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২১,  8:01 PM

news image

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসরের প্রথম সেঞ্চুরি হাঁকালেন মোহাম্মদ মিঠুন। আজ সোমবার বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিলেন ওয়ালটন মধ‍্যাঞ্চলের হয়ে খেলা মিঠুন। গতকাল প্রথম রাউন্ডের শুরুর দিনই দারুণ কেটেছে ওয়ালটন মধ‍্যাঞ্চলের। প্রথম দিনই বিসিবি উত্তরাঞ্চলকে অলআউট করে শুরু করে তাঁরা। এরপর মিঠুন ও মিজানুর রহমানের দৃঢ়তায় কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করে দলটি।

৪৩ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিন শুরু করেন মিঠুন। দিনের শুরুতেই স্পর্শ করেন হাফ সেঞ্চুরি। এরপর পৌঁছে যান শতকের ঘরে। তিন অঙ্কের ঘরে যেতে মিঠুনের লেগেছে ১৪৫ বল। প্রথম শ্রেণির ক্রিকেট এটি তাঁর ১৩তম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম বার ওপেনিংয়ে নেমেছেন মিঠুন। আর নতুন পজিশন পেয়েই জ্বলে উঠেছেন তিনি। তারঁ সঙ্গে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন আরেক ওপেনার মিজানুর রহমানও। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গতকাল রোববার ২১৯ রানে গুটিয়ে যায় উত্তরাঞ্চল। সর্বোচ্চ ৪৬ রান করেন পারভেজ হোসেন ইমন। এ ছাড়া মার্শাল আইয়ুব ৩৫ ও তানজীদ হাসান তামিম ৩২ রান করেন। বল হাতে ৩ উইকেট নিয়ে ওয়ালটন মধ্যাঞ্চলের সফলতম বোলার হন রবিউল হক। এরপর ব্যাট করতে নেমে উইকেট না হারিয়ে ৬১ রান নিয়ে দিন শেষ করে ওয়ালটন মধ‍্যাঞ্চল। আজ ৬১ রান থেকে শুরু করে দারুণভাবে এগিয়ে যাচ্ছে তারা। দুই ওপেনারের ব্যাটে এই মুহূর্তে ২০০ ছাড়িয়ে গেছে ওয়ালটন মধ‍্যাঞ্চল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম