ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস নজিরবিহীন দুর্যোগ, ত্রাণ কার্যক্রম চলছে: নেপাল প্রধানমন্ত্রী সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য নেপালে আকস্মিক বন্যা: জাতিসংঘ মহাসচিবের শোক বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ সব আন্দোলনের অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী

বিশ্ব ডাক দিবস আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৫,  11:24 AM

news image

আজ বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।  দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টায় ডাক ভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে সংলগ্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করছে।  এ বছরের প্রতিপাদ্য হলো ‘জনগণের জন্য ডাক: স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’ বিশ্বের প্রতিটি প্রান্তে ডাক সেবার গুরুত্ব, জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের অবদান তুলে ধরতেই এ দিবসটি পালিত হয়। এর আগে, বুধবার (৮ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ডাক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ঘোষিত কর্মসূচি অনুযায়ী- প্রথম দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ৮টায় বর্ণাঢ্য শোভাযাত্রার পর সকাল ১০টায় ডাক ভবনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। পরে বিকেল সাড়ে ৩টায় ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার হবে। দ্বিতীয় দিন অর্থাৎ শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা হবে। একই দিনে বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া বিশ্ব ডাক দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা বিশেষ স্মারক ডাকটিকিট অবমুক্ত করবেন, যা ডাক বিভাগের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম