ঢাকা ০২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

বিশ্ব অর্থনীতি নিয়ে সুখবর দিলো আইএমএফ

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ফেব্রুয়ারি, ২০২৩,  12:39 PM

news image

২০২৩ সালে বিশ্বে আর্থিক মন্দা দেখা দিতে পারে বলে গত অক্টোবরে আশঙ্কা প্রকাশ করেছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)৷ তবে সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা এখন বলছেন, ‘যেকোনো ধরনের বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূরে৷’ সোমবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে আইএমএফ জানায়, আগামী দুই বছর মুদ্রাস্ফীতির গতি কমবে৷‘বৈশ্বিক মুদ্রাস্ফীতি ২০২২ সালের ৮ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে৷ ২০২৪ সালে সেটা ৪ দশমিক ৩ শতাংশ হতে পারে’, বলছে আইএমএফ৷২০২২ সালে বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি কমেছিল ৩ দশমিক ৪ শতাংশ৷ ২০২৩ সালে সেই হার কমে ২ দশমিক ৯ শতাংশ হবে৷

আর ২০২৪ সালে সেটা ৩ দশমিক ১ শতাংশ বাড়বে, বলছে আইএমএফ৷সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে গোরাঁশা বলেন, মুদ্রাস্ফীতির চাপ কমতে শুরু করায় বৈশ্বিক অবস্থার উন্নতি হয়েছে৷ ‘টেকসই প্রবৃদ্ধি, স্থিতিশীল মূল্য এবং সবার জন্য অগ্রগতিসহ ভালো অবস্থায় ফেরার প্রক্রিয়া কেবল শুরু হয়েছে’, বলেও মনে করেন তিনি৷ তবে আইএমএফ বলছে ইউক্রেন যুদ্ধ, ভবিষ্যতে চীনে আবারও করোনা সংক্রমণের সম্ভাবনা এবং উচ্চ সুদহারের কারণে ঋণে জর্জরিত দেশগুলোতে সংকট তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতি এখনও গুরুতর ঝুঁকির মুখে আছে৷ আইএমএফের প্রতিবেদন বলছে, চলতি বছর রাশিয়ায় ০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে৷ যদিও গত অক্টোবরে সংস্থাটি, এ বছর রাশিয়ার প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা করেছিল৷ আইএমএফের ধারণা, জার্মানি ও ইতালি এই বছর মন্দা এড়াবে৷ গত বছর ইউরোপের প্রবৃদ্ধি ‘প্রত্যাশার চেয়ে বেশি সহনশীলতা’ দেখিয়েছে৷ যুক্তরাজ্যের অর্থনীতি ২০২৩ সালে ০ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি দেখতে পারে বলে গত অক্টোবরে জানিয়েছিল আইএমএফ। কিন্তু সোমবার তারা বলেছে, দেশটির অর্থনীতি এ বছর ০ দশমিক ৬ শতাংশ সংকুচিত হবে৷

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম