ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

বিশ্বে ভোজ্যতেলের সরবরাহ বাড়ছে

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুন, ২০২২,  10:16 AM

news image

২০২২-২৩ বিপণন বছরে বিশ্বব্যাপী ৬৪৭ দশমিক ১ মিলিয়ন টন তৈলবীজ উৎপাদনের পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ)। গত বিপণন বছরের চেয়ে যা ৫০ দশমিক ৩ মিলিয়ন টন বেশি। গত বছর খরায় দক্ষিণ আমেরিকায় সয়াবিন ও কানাডায় ক্যানোলার উৎপাদন ব্যাহত হয়। তবে এবার ওই অঞ্চলে অনুকূল আবহাওয়া বিরাজ করায় তৈলবীজ দুটির উৎপাদন বাড়বে। এ বছর বৈশ্বিক সয়াবিন উৎপাদন ৪৫ দশমিক ৩ মিলিয়ন টন বৃদ্ধি পেয়ে ৩৯৪ দশমিক ৭ মিলিয়ন উৎপাদনের আভাস দিয়েছে ইউএসডি। ব্রাজিলে অর্ধেক উৎপাদন বাড়বে। এবার ২৪ মিলিয়ন টন বেড়ে উৎপাদিত হবে রেকর্ড ১৪৯ মিলিয়ন সয়াবিন।

আর্জেন্টিনায় ৫১ মিলিয়ন টন এবং প্যারাগুয়েতে ১০ মিলিয়ন টন তৈলবীজটি উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। ২০২২-২৩ বিপণন বছরে বিশ্বজুড়ে প্রোটিন খাবার খরচ ৩ শতাংশ বাড়বে। করোনা মহামারির কারণে গত দুই বছর যা কম ছিল। এর মধ্যে অর্ধেক ভোক্তা বাড়বে চীনে। ২০২১-২২ অর্থবছরে দেশটিতে ৯৫ মিলিয়ন টন সয়াবিন উৎপাদন হয়। এবার তা ৬ মিলিয়ন বৃদ্ধি পাবে। সবমিলিয়ে ২০২২-২৩ অর্থবছরে গোটা বিশ্বে ভোজ্যতেলের সরবরাহ বাড়বে। কারণ, তৈলবীজের উৎপাদন ও রপ্তানি বাড়বে। চলমান রাশিয়ার আগ্রাসনে সূর্যমুখীর তেল রপ্তানি করতে পারছে না ইউক্রেন। তবে নতুন বছরে ভোজ্যতেলের উৎপাদনে তা খুব প্রভাব ফেলতে পারবে না। কারণ, এসময়ে ইন্দোনেশিয়ার পাম অয়েল রপ্তানি বৃদ্ধি পাবে।বিশ্ব কৃষি সরবরাহ ও চাহিদা পূর্বাণুমানের (ডব্লিউএএসডিই) প্রতিবেদনে জানা যায়, ২০২২-২৩ বিপণন বছরে সয়াবিন রপ্তানি ৯ শতাংশ বেড়ে ১৭০ মিলিয়ন টনে দাঁড়াবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম