ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত আ.লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায় না : মির্জা ফখরুল মুন্সীগঞ্জে ১১ যাত্রী নিয়ে মাইক্রোবাস খাদে, নারী নিহত রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশ গঠনে ভূমিকা রাখবে ছাত্রদল একনেকে সাত হাজার তিন কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন রাষ্ট্র এখন আর গণমাধ্যমকে চোখ রাঙায় না: তথ্যমন্ত্রী দিল্লির বিমানবন্দরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ নিয়ে মুখ খুললেন তথ্য উপদেষ্টা

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩৮৬ মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন, ২০২২,  8:59 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৫৭৯ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক হাজার ৩৮৬ জনের।শুক্রবার (১০ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৮৩৭ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ২৭ হাজার ৯৭৫ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে ২১১ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৯৬৭ জন। একই সময়ে উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৮৭০ জন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪৬ জন এবং মৃত্যু ১৮ জনের। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৪৯৪ জন এবং মৃত্যু হয়েছে ৬১ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৭১ জন এবং শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৩৮৩ জনের। ইতালিতে আক্রান্ত ২৩ হাজার ৪২ জন এবং মৃত ৮৪ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৭৭৪ জন এবং মৃত্যু ৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৪০ হাজার ১৫১ এবং মৃত্যু হয়েছে ৪২ জনের। ব্রাজিলে মৃত ১৪৮ জন এবং আক্রান্ত ৪৫ হাজার ৭৩ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৫৮ জন এবং আক্রান্ত ৩২ হাজার ৭৭২ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম