ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ এপ্রিল, ২০২২,  6:30 PM

news image

প্রাণঘাতী করোনায় বিশ্বে অসুস্থতায় মারা গেছেন ৩ হাজার ৪৮১ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১২ লাখ ৩৮ হাজার ৩২৪ জন। তবে এই দিন ১৫ লাখ ৪০ হাজার ৯৩৬ জন মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ কোটি ৮২ লাখ ১৭ হাজার ২৪০ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৫ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৯০৭ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৫৫ হাজার ৩৩৩ জন। বুধবার (৬ এপ্রিল) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, এদিন দক্ষিণ কোরিয়া করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৯৯৫ জন এবং করোনাজনিত অসুস্থতায় দেশটিতে মৃত্যু হয়েছে ২০৯ জনের। আর যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ৪৬৬ জনের এবং দেশটিতে এই রোগে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৪৮০ জন। সোমবার বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব দেশ হলো— জার্মানি (নতুন আক্রান্ত ১ লাখ ৮৭ হাজার ২৫৬ জন, মৃত ২৬৬ জন), রাশিয়া (মৃত ৩১৬ জন, নতুন আক্রান্ত ১৩ হাজার ৯৪৭ জন), ফ্রান্স (মৃত ১২৯ জন, নতুন আক্রান্ত ২ লাখ ৩ হাজার ২১ জন), ইতালি (মৃত ১৯৪ জন, নতুন আক্রান্ত ৮৮ হাজার ১৭৩ জন)। আগের দিন মঙ্গলবার (৫ এপ্রিল) বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে এবং ৬ লাখ ৯৩ হাজার ৬২৫ জন আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম