ঢাকা ০৭ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৬ কুমিল্লায় বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১ টেকনাফ-সেন্ট মার্টিন নৌ চলাচল বন্ধ ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স, সরানো হলো ১০ হাজার মানুষ তাদের মেসি আছে, আমাদের আছে সালাহ : ইব্রাহিম হাসান বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা বড় পরিবর্তন আসছে ব্যাংক খাতে, খেলাপি ঋণ কিনবে বিশেষ কোম্পানি! বিকেলে বসছে সংসদ অধিবেশন বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম, নজরে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু

বিশ্বে করোনায় আরও ১৫২০ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২২,  10:33 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক হাজার ৫২০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৫ লাখ ২৮ হাজার ৫৮৮ জনে। এছাড়া ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩২ হাজার ৬৫৫ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ কোটি ৬৪ লাখ ৩৬ হাজার ৩৮৯ জনে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,

জাপানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ৩৭৯ জন এবং মারা গেছেন ১৭০ জন। যুক্তরাষ্ট্র নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৩০১ জন এবং মারা গেছেন ২৭০ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম