ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার মজুরি কাঠামো ঘোষণার পর আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা মধ্যপ্রাচ্য সংঘাতের ধাক্কা: ব্রিটেনে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম যুক্তরাষ্ট্র থেকে ৪ লাখ ৪০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত ছয় বছর পর একসঙ্গে ‘ফোর্স ৩’-এ জন-নোরা সৌদির দুই গুরুত্বপূর্ণ বন্দরে হুতির হামলা বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ অপ্রমাণিত ইসরায়েলি অভিযোগের ভিত্তিতে ফিলিস্তিনি কর্মীদের বরখাস্ত করেছে জাতিসংঘ

বিশ্বে করোনায় আরও ১০৯৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  4:41 PM

news image

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৫১৩ জন। এ সময় সুস্থ হয়েছেন ২ লাখ ১৮ হাজার ১২৩ জন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৩০৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫৩৭ জন। এ ছাড়া, যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৩৮৮ জন এবং মারা গেছেন ২২১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৬ জন এবং মারা গেছেন ৫৩ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩৬৩ জন এবং মারা গেছেন ১২৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪২০ জন এবং মারা গেছেন ৪২ জন।

রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৫০৪ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৮০১ জন এবং মারা গেছেন ৪৮ জন। একইসময়ে, ইরানে আক্রান্ত হয়েছেন ১১৭ জন এবং মারা গেছেন ২ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২৭৩ জন এবং মারা গেছেন ৩ জন। পোল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৮৩৬ জন এবং মারা গেছেন ৯ জন। কলম্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন এবং মারা গেছেন ৫৮ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৪ জন এবং মারা গেছেন ৪ জন। পেরুতে আক্রান্ত হয়েছেন ৩৩১ জন এবং মারা গেছেন ৬৮ জন। ফিলিপাইন আক্রান্ত হয়েছেন ১৯৯ জন এবং মারা গেছেন ২৩ জন। ডেনমার্কে আক্রান্ত হয়েছেন ৯৩ জন এবং মারা গেছেন ৫ জন। হংকংয়ে আক্রান্ত হয়েছেন ৪৫৫ জন এবং মারা গেছেন ৫ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৬২০ জন এবং মারা গেছেন ১৯ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ৪৭০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৬৪ হাজার ৬৭৩ জনের। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ১৬৩ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম