ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহার সীমান্তে পুশইনের চেষ্টা, ৯ নারী-শিশুকে ফেরত নিল বিএসএফ অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগে ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্টের লেনদেন ফ্রিজ ভেনেজুয়েলায় পর পর দুই শক্তিশালী ভূমিকম্পের আঘাত, বহু হতাহতের শঙ্কা সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু কমেছে

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০২২,  10:44 AM

news image

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ২৪৪ জন; অর্থাৎ আগের দিনের তুলনায় শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক লাখের বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭২৬ জনের; অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে চার শতাধিক। সোমবার (১ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। এর আগে রোববার (৩১ জুলাই) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৫৫৪ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৪ জনের। এ ছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৫ হাজার ৫০৬ জন। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী,

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ২০ লাখ ৩৪ হাজার ৬৮৩ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ১৯ হাজার ৫৬৩ জনের। এদিকে, গত ২৪ ঘণ্টায় জাপানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১২ হাজার ৯৬০ জন এবং মারা গেছেন ৯১ জন। মেক্সিকোতে মারা গেছেন ১০৯ জন এবং আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩৫২ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৪৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৩৩২ জন এবং মারা গেছেন ৮ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৫ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৫৮৯ জন এবং মারা গেছেন ২০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৯৬৬ জন এবং মারা গেছেন ৮৩ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২০৫ জন এবং মারা গেছেন ১০ জন। একইসময়ে তাইওয়ানে মারা গেছেন ৩৪ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৬৯ জন। ইরানে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ৬১ জন। রাশিয়ায় মারা গেছেন ৩৮ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৪৯৮ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৫৬ জন এবং মারা গেছেন ২৩ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩০ জন এবং মারা গেছেন ৪১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৬৪ জন এবং মারা গেছেন ২৬ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯৭ জন এবং মারা গেছেন ২৫ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম