ঢাকা ০৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন নির্বাচিত এমপিদেরকে সাবেক স্পিকারের শপথ পড়ানোর সুযোগ নেই: আইন উপদেষ্টা এবার আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক ঢাকায় তারেক রহমানের জনসভা রোববার রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক -১ পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার শিশু আয়ানের মৃত্যু: দুই বছর পর অবশেষে আদালতে চার্জশিট দাখিল দুর্নীতিবাজদের গলায় হাত দিয়ে লুটের টাকা উদ্ধার করা হবে: ডা. শফিকুর রহমান ভোটের দিন মেট্রোরেল চলবে নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা স্পষ্ট করলেন উপ-প্রেস সচিব

বিশ্বে একদিনে করোনায় প্রাণহানি ও সংক্রমণ দুটোই বেড়েছে

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ মার্চ, ২০২২,  10:24 AM

news image

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ২৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৬ লাখ ৮৫ হাজার ৪৭০ জন। এর আগে গতকাল (মঙ্গলবার) ৩ হাজার ৯০৬ জনের মৃত্যু এবং ১১ লাখ ৪৩ হাজার ১৪৮ জন আক্রান্ত হয়েছিল। বুধবার (১৬ মার্চ) করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৬ কোটি ১৫ লাখ ৩০ হাজার ৯৬২ জন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৭৩ হাজার ১৭৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৩২৮ জন এবং মারা গেছেন ২৯৩ জন। রাশিয়ায় মৃত্যু ৫৫৮ জন এবং আক্রান্ত ৩৬ হাজার ৬৭৮ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ২৪ হাজার ৪৯৯ জন এবং মৃত্যু ৯০১ জন। জার্মানিতে আক্রান্ত ২ লাখ ২৫ হাজার ৩৮৭ জন এবং মৃত্যু ২৮৭ জন। ব্রাজিলে মৃত্যু ৩২৩ জন এবং আক্রান্ত ৫০ হাজার ৭৮ জন। ভারতে মৃত্যু ৯৮ জন এবং আক্রান্ত ২ হাজার ৫৮৪ জন। এ ছাড়া তুরস্কে ১১৫ জন, ইতালিতে ১৮০ জন, ইন্দোনেশিয়ায় ৩০৮ জন, ফ্রান্সে ১৪৬ জন, যুক্তরাজ্যে ২০০ জন, স্পেনে ৭১ জন, আর্জেন্টিনায় ৩৮ জন, ইরানে ১১৭ জন, মালয়েশিয়ায় ৯৫ জন, থাইল্যান্ডে ৭০ জন, চিলিতে ৩৪ জন এবং মেক্সিকোতে ১২ জন মারা গেছেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম